শান্তকে ফিরিয়ে জুটি ভাঙলেন মাদুশাঙ্কা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৭ পিএম

ডিপ স্কয়ার লেগে সৌম্যর তোলা ক্যাচ নিয়ে উদ্‌যাপন করছিলেন আভিস্কা ফার্নান্ডো। সেটি যে ফ্রি হিট, তা জানতেনই না তিনি। স্বাভাবিকভাবেই সৌম্যর আউট হওয়ার কথা নয় তাতে। সৌম্য আউট হননি। তবে এক বল পরেই দিলশান মাদুশাঙ্কা ফেরালেন নাজমুল হোসেন শান্তকে।

অফ স্টাম্প ঘেঁষা দারুণ লাইন ও লেংথ। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন নাজমুল। তবে বেরিয়ে যাওয়া বলটি তাঁর ব্যাটের কানায় লেগে গেছে মেন্ডিসের হাতে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজ থেমেছেন ৩৯ বলে ৪০ রান করে, সৌম্যর সঙ্গে তার জুটিতে উঠেছে ৭২ বলে ৭৫ রান।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। বাংলাদেশ ১৫ ওভার শেষে ২ উইকেটে ৯৪ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত