নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ওই শিশুর বাবা থানায় মামলা করেন। রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় ওই শিশুর বাবা অভিযোগ করেছেন, মামলার আসামি একজন অটোরিকশাচালক। শিশুটি বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় বাসাভাড়া থাকতো। ঘটনার দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা অন্যত্র নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে ঘটনাটি জানা যায়।
ওসি জানিয়েছেন, আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রভাবশালী মহলের আপোষ মীমাংসার কারণে মামলা করতে দেরি হয়ছে বলে জানা গেছে।
