ইউএনওকে বাজারে দেখেই কমে গেল তরমুজের দাম

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাকে বাজারে দেখেই কমে যায় তরমুজের দাম। কেজি দরে বিক্রি হওয়া তরমুজ বিক্রি শুরু হয় পিস হিসেবে। রবিবার (১৭ মার্চ) বিকালের দিকে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গেলে এমন ঘটনা ঘটে।

প্রশাসন জানায়, বেশি দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না টাঙানোয় বকশিগঞ্জ বাজারের পাঁচটি দোকান মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে ১৫০-৩৩০ টাকা দরে (সাইজ অনুযায়ী) পিস হিসেবে তরমুজ বিক্রি করা হয়। এ সময় ইউএনও বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন।

ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত বলেন, অভিযানে পাঁচটি দোকানকে ১ হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছিল, আমরা উপস্থিত হওয়ার পর পিস হিসেবে বিক্রি হয়েছে। এ সময় বকশিগঞ্জ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত