ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোর সুবিধা অ্যাপলে

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:২২ এএম

ওয়েবসাইট থেকে আইফোনে সরাসরি অ্যাপ ডাউনলোডের বিকল্প নিয়ে আসছে অ্যাপল। ফলে এখন থেকে শুধু অ্যাপল স্টোরের ওপর নির্ভর করতে হবে না। ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও পছন্দের যে কোনো অ্যাপ সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে এ সুযোগ আপাতত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নাগরিকরা পাবেন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

এ ছাড়া অ্যাপলের নতুন নীতি অনুসারে, ব্যববহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে ইন-অ্যাপ পারচেস সম্পন্ন করতে পারবেন। এখন থেকে অ্যাপ ডেভেলপাররা ইন-অ্যাড প্রমোশন, ডিসকাউন্ট এবং ডিল কীভাবে দেবেন, তা নিজেদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন।

নতুন নিয়ম অনুসারে, ডেভেলপাররা তাদের তৈরি অ্যাপ সরাসরি ওয়েবসাইট থেকে বিতরণ করতে পারবেন। যদিও এ ক্ষেত্রে অ্যাপলের বেশ কিছু নীতি মেনে চলতে হবে ডেভেলপারদের। এ সুবিধা পেতে হলে অ্যাপ ডেভেলপারদের ন্যূনতম দুই বছর বা তার বেশি সময় অ্যাপলের ডেভেলপার প্রোগ্রামের সদস্য হতে হবে এবং ডাটা সংগ্রহের নীতিমালায় স্বচ্ছ থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত