যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করেছে এক যুবক। পরবর্তীতে আরেকজনের গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ।
শনিবার সকালে নিউ জার্সি অঙ্গরাজ্যে পালিয়ে যাওয়ার সময় পেনসিলভানিয়ার ফলস টাউনশিপ থেকে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক আন্দ্রে গর্ডনকে আটক করা হয়। খবর সিএনএন।
আটকের আগে গর্ডন পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করেন। তার বিরুদ্ধে হত্যা, চুরি, এবং হামলার অভিযোগসহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
ফলস টাউনশিপ পুলিশ প্রধান নেলসন হুইটনি বলেছেন, “এআর-১৫ অ্যাসল্ট রাইফেল দিয়ে সে হামলা চালায়।
ফলস টাউনশিপ পুলিশ জানিয়েছে, পেনসিলভানিয়ার লেভিটাউনের ভিউপয়েন্ট লেনে শনিবার সকালে তারা গোলাগুলির খবর পায়।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাক্স কাউন্টি জেলা অ্যাটর্নি জেনিফার শর্ন জানান, গর্ডন তার ৫২ বছর বয়সী সৎ মা কারেন গর্ডন এবং ১৩ বছর বয়সী বোন কেরা গর্ডনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। এ সময় বাড়ির ভেতর আরও তিনজন লুকিয়ে থেকে তাদের জীবন বাঁচান।
এরপর গর্ডন এজউড লেনে যান এবং সেখানে দুই সন্তানের মা ২৫ বছর বয়সী টেলর ড্যানিয়েলকে গুলি করে হত্যা করেন। সে সময় ড্যানিয়েলের মাকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন গর্ডন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময় ড্যানিয়েলের মাসহ বাড়িতে আরও চারজন ছিলেন।
গুলি করে হত্যার পর গর্ডন বন্দুকের মুখে একটি গাড়ি ছিনতাই করে। তবে গাড়ির চালক এ ঘটনায় চালক আহত হননি বলে জানিয়েছে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই অন্য আরেক এলাকায় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে শনিবার দুপুরের মধ্যেই ট্রেন্টন থেকে গর্ডনকে আটক করার তথ্য জানায় স্থানীয় পুলিশ।
আমেরিকাতে ১০ ডলার দিয়ে ভোট কেনা যায়: পুতিন
এটাই আমার শেষ ভিডিও হতে পারে: ফিলিস্তিনি সাংবাদিক