হেলায় সেঞ্চুরির সুযোগ হারালেন তামিম

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৩৭ পিএম

টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি। ওয়ানডেতেও কোনো ম্যাচে একাদশে ঢুকতে পারেননি। সৌম্য সরকারের চোট কনকাশন বদলীতে ভাগ্য খুলেছিল তানজিদ তামিমের। সেই সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। কিন্তু হেলা সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া করেছেন।

হাসারাঙ্গার ওপর চড়াও হয়েছিলেন। তবে শট খেলার পরই বুঝতে পেরেছিলেন, সামনে বিপদ। ৮১ বলে ৮৪ রান করে লং অনে ধরা পড়েছেন তানজিদ।

১৩০ রানে পঞ্চম উইকেট হারিয়েছে বাংলাদেশ, ২৫.৫ ওভার হয়েছে খেলা। মুশফিকের সঙ্গী শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত