জার্মানির স্কুলগুলোতে শিক্ষার্থীদের যুদ্ধকালীন প্রস্তুতি গ্রহণের শিক্ষা দেওয়া হচ্ছে। এ নিয়ে জার্মান শিক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারির মতো পরিস্থিতিতে নির্দিষ্ট করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের শেখানো প্রয়োজন। সেই দিকটি বিবেচনা করে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।
এ নিয়ে জার্মানির শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক-ভাটৎসিংগার গত শনিবার বলেন, দেশের সামরিক বাহিনীর ভূমিকাও শিক্ষার অংশ হওয়া উচিত। জার্মানির শিক্ষার্থীদের সব ধরনের দুর্যোগ বা সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত। ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য স্টার্ক-ভাটৎসিংগার আরও বলেন, যেভাবে যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে নাগরিক প্রতিরক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনভাবে জার্মানির স্কুলগুলোরও শিক্ষা নেওয়া উচিত।
