উত্তাল সাগরে দ. কোরিয়ার ট্যাঙ্কার ডুবে মৃত ৭

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১:২৮ পিএম

দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার জাপান উপকূলে ডুবে সাতজন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।  জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত নৌযান থেকে উদ্ধার করা সাত জন ক্রু হাসপাতালে মারা গেছে। বেঁচে আছে একজন। এছাড়া আরও তিনজন এখনো নিখোঁজ। তাদের মধ্যে দুইজন দক্ষিণ কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার ও একজন চীনের নাগরিক। 

এনএইচকে’র ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে ট্যাঙ্কারটি ডুবে যেতে ও সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়। সূত্র জানিয়েছে, ট্যাঙ্কারটিতে ৯৮০ টন অ্যাক্রিলিক অ্যাসিড ছিল। তবে তা সাগরে ছড়িয়ে পড়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বুধবার জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে ট্যাঙ্কারটি ডুবে যায়। ট্যাঙ্কারটিতে ছিদ্র হয়েছিল কি না বা ঠিক কি হয়েছিল তা বিস্তারিত জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত