সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ইফতার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপি সিনিয়র সহসভাপতি মো. আশরাফ খান রবিন, সিঙ্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন সিঙ্গাপুর বিএনপি সভাপতি মো. শামসুর রহমান ফিলিপ।
মোদির শাসনে অসাম্যে টেক্কা ব্রিটিশরাজকেও