৬.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:৩০ পিএম

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি হয়নি। শুক্রবার (২২ মার্চ) দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা (বিকেএমজি) এ কথা জানিয়েছে।

জাকার্তার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সমুদ্রের নিচের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুবান রিজেন্সির ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিভিন্ন পোস্টে দেখা যায়, এই ভূমিকম্প পূর্ব জাভা, এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতেও তীব্রভাবে অনুভূত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৬০০ কিলোমিটার দূরে রাজধানী জাকার্তায়ও সংক্ষিপ্ত কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জের দেশ। আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের একটি টেকটোনিক বেল্ট, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার বরাবর অবস্থানের জন্য দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত