রাজধানীর গুলশান এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যাচ্ছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশান-১ এই ভবনটির নবম তলায় বাইরের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি ১৭তলা। এসির আউটডোর ইউনিটে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্দিরে চুরির আগে প্রতীমার পা ধরে ক্ষমা চান হারুন
এমভি আবদুল্লাহ সম্পর্কে যা বললেন ভারতীয় নৌ প্রধান