অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে।
এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।
দুদিনের বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেখানে আজও টসে জয় পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিদ্ধান্তও নিয়েছেন অবশ্য ভিন্ন। নিজেদের বোলিং সামর্থ্যের কথা ভেবেই কি না, আজ আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ নেমেছে নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে। অস্ট্রেলিয়া দলে এসেছে এক পরিবর্তন। কিম গ্রাথের বদলে এসেছেন সোফি মলিনিউ।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যালিসা হিলি, ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।
