প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০২:১৭ এএম

বিষয় : বাংলা

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১০. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?

ক. লেখ্য                         খ. কথ্য

গ. আঞ্চলিক                    ঘ. উপভাষা

১১. সমষ্টিবোধক শব্দগুলো বেশির ভাগ কোন ভাষা থেকে আগত?

ক. বাংলা                                    খ. সংস্কৃত

গ. ফারসি                                   ঘ. প্রাকৃত

১২. সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো?

ক. তৎসম শব্দ                 খ. তদ্ভব শব্দ

গ. অর্ধ-তৎসম শব্দ                       ঘ. দেশি শব্দ

১৩. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’-এর প্রকৃত রূপ কোনটি?

ক. চম্মকার                                  খ. চম্মকর

গ. চম্মআর                                  ঘ. চম্মার

১৪. লুঙ্গি কোন ভাষার শব্দ?

ক. বাংলা                                    খ. তুর্কি

গ. মিয়ানমার                   ঘ. জাপানি

১৫. লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে                    খ. বাক্যতত্ত্বে

গ. শব্দতত্ত্বে                                 ঘ. অর্থতত্ত্বে

১৬. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?

ক. ইংরেজি                                  খ. জাপানি

গ. ওলন্দাজ                                ঘ. ফরাসি

১৭. রূপতত্ত্বের অপর নাম কী?

ক. বাক্যতত্ত্ব                                খ. শব্দতত্ত্ব

গ. ধ্বনিতত্ত্ব                                 ঘ. পদক্রম

উত্তর

১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত