'আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেখার উপলক্ষ'

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:১২ পিএম

কোচ গুস্তাভো আলফারোর হাত ধরে কোপা আমেরিকায় খেলার টিকিট পেয়েছে কোস্টারিকা। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোস্টারিকা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের সুযোগে রোমাঞ্চিত আলফারো।

কনকাকাফ নেশন্স লিগের প্লে অফে বাংলাদেশ সময় রবিবার হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকায় জায়গা করে নেয় কোস্টারিকা। কোপা আমেরিকাতে কোস্টরিকা ডি গ্রুপে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে।

কোপা আমেরিকার চ্যালেঞ্জে নামার আগে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা দারুণ পরীক্ষা কোস্টারিকার জন্য।

কোচ আলফারো বলেন, 'এখন আমাদের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই। অবশ্যই এটা আমাদের জন্য শেখার একটা পরীক্ষা, আমরা সর্বোচ্চ সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো, কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগটা আমরা পেয়েছি। ম্যাচটা আমাদের জন্য শেখার উপলক্ষও।'

আলফারো নিজে একজন আর্জেন্টাইন। ২০২৩ থেকে তিনি দায়িত্বে আছেন কোস্টারিকা ফুটবল দলের। ১৯৯২ সাল থেকে কোচিং পেশায় জড়িত তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত