আবারও রদবদল করলেন জেলেনস্কি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০১:৫৫ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শীর্ষপদে আরও একবার রদবদল করেছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেকসি দানিলভকে বরখাস্ত করে এই পদে বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। গত মঙ্গলবার এই রদবদল হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, এর আগে গত মাসে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি ওলেকসি দানিলভের জায়গায় বসানো হলো বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান পদে কর্মরত থাকা ৫১ বছর বয়সী ওলেকসান্দর লিটভিনেনকোকে। উল্লেখ্য, দানিলভ ২০১৯ সালের অক্টোবর থেকে ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন।

ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দানিলভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত