ক্যাচ মিস আর হাসানের হতাশার প্রথম সেশন

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৪৪ পিএম

হাসান মাহমুদকে দুর্ভাগা বলতেই হয়। নাহলে একই সেশনে দুইবার কারো উইকেট হাতছাড়া হয়? তবে সেটা অবশ্য পেসারের নিজের দোষে নয়। একবার মাহমুদুল হাসান জয়, আরেকবার সাকিব আল হাসান ক্যাচ মিস করেছেন। নয়তো নিজের অভিষেক টেস্টে এতক্ষণে দুই উইকেট লেখা হয়ে যেত তার। কিন্তু হয়নি, তাতে হতাশায় শেষ হয়েছে প্রথম সেশন। 

ষষ্ট ওভারে হাসানের বলে স্লিপে ক্যাচ ফেলেন মাদুস্কার ক্যাচ ফেলেন জয়। ২২তম ওভারে হাসান শেষ ডেলিভারিতে বাউন্সার মেরেছিলেন। দিমুথ করুনারত্নে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন। সেখানে ফিল্ডার সাকিব আল হাসান সীমানা থেকে একটু এগিয়ে থাকায় ক্যাচটি নিতে পারেননি। পেছনে দৌড়ে ডাইভ দিয়েছিলেন। কিন্তু বলটা তার হাত ফসকে ছক্কা হয়েছে।

প্রথম সেশনে ২৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান করেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৩৩ ও নিশান মাদুশকা ৫৫ রানে আছেন। 

দুজনেই অপরাজিত থেকে গেছেন মধ্যাহ্ন বিরতিতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত