সাকিব চান্দিমালকে ফেরালেও লঙ্কা ৪১১/৫

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:১৯ পিএম

কালো মেঘে ঢাকা আকাশ। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। এমন দিনেও সকালে বাংলাদেশের বোলাররা ফাঁদে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। বাকিরা ব্যর্থ হলেও পেরেছেন সাকিব আল হাসান। 

বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরে তার ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছেন লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৪ বলে ৫৯ রান করা দিনেশ চান্দিমাল। 

চান্দিমালের বিদায়ে ভাঙল ৮৯ রানের জুটি। তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ফেরালেও ৫ উইকেটে শ্রীলঙ্কার রান ৪১১। এই রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গী হলেন তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই দেড়শ ছোঁয়া জুটি গড়েন ধানাঞ্জয়া ও কামিন্দু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত