৫০০ রানের লিড ছাড়িয়েছে শ্রীলঙ্কা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:১১ এএম

দ্রুত উইকেটের খোঁজে রিভিউ হারাল বাংলাদেশ। তাইজুল ইসলামের ভেতরে ঢোকা ডেলিভারি ভিশ্ব ফার্নান্দোর ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে পেছনের প্যাডে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শুরুতে বাংলাদেশের ফিল্ডারদেরও তেমন উৎসাহী মনে হয়নি।

একদম শেষ মুহূর্তে রিভিউয়ের সংকেত দেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বিপদ ঘটেনি শূন্য রানে থাকা ভিশ্বর।

৪৫৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার লিড এখন ৫০০ রানের। প্রবাত জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোর ব্যাটিং দেখে মনে হচ্ছে, দ্রুত আরও কয়েকটি রান তুলতে চান তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত