ফিফটি করেই ফিরে গেলেন মুুমিনুল

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম

ভালো শুরুর পরেও আবার হয়েছে ছন্দপতন। মুহূর্তেই আউট হয়ে যান বাংলাদেশের দুই ওপেনার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও করেছেন হতাশ। তবে আশা জাগিয়েছিলেন ব্যাটসম্যান মুমিনুল হক। করেছিলেন ফিফটিও। কিন্তু তারপর তিনিও ধরেছেন একই পথ।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও দ্বিতীয় ইনিংসে ফিফটি করলেন মুমিনুল হক। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে স্রেফ ৫৫ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেললেন তিনি। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের ১৮তম ফিফটি এটি।

ফিফটি করার পর অবশ্য টিকতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। প্রাবাথ জায়াসুরিয়ার লেগ স্টাম্পে করা ডেলিভারি সুইপ করার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত