শ্রীলঙ্কার জবাব

কচ্চথিবু ইস্যু ৫০ বছর আগে সমাধান হয়েছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা কচ্চথিবু দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করে না। দ্বীপটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইস্যুটি ৫০ বছর আগে সমাধান হয়েছে।  একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে গত বুধবার শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেন, ‘এই সমস্যা ৫০ বছর আগে আলোচনা এবং সমাধান হয়েছে। এ নিয়ে আর কোনোও আলোচনার প্রয়োজন নেই।’  

ভারতের তামিলনাডু রাজ্যের সামুদ্রিক উপকূলের কাছে কচ্চথিবু দ্বীপটি দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে কয়েক দশক আগে কলম্বোকে বুঝিয়ে দেয় নয়াদিল্লি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত