পাকিস্তানের লাহোর হাইকোর্টের বিচারপতি আলি বাকার নাজাফিকে হুমকির চিঠি দেওয়া হয়েছে। এর আগে লাহোর হাইকোর্টের আরও চার বিচারপতি এই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ওই চিঠি এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) দাখিল করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, বিচারপতি আলি বাকার নাজাফিকে যে চিঠি দেওয়া হয়েছে তাদের সাদা পাউডারের আর্সেনিক পাওয়া গেছে। এতে প্রায় ১০ শতাংশ আর্সেনিক মেশানো রয়েছে উচ্চ মাত্রার আর্সেনিক শরীরের জন্য মারাত্মক বিষাক্ত এবং এটি মানুষের স্নায়নিক বৈকল্য ঘটাতে পারে।
