ইকুয়েডরের সঙ্গে সম্পর্ক স্থগিত করল মেক্সিকো

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৪১ এএম

ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। রাজধানী কুইটোতে অবস্থিত মেক্সিকোর দূতাবাস থেকে ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে গ্রেপ্তার করায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গ্লাসকে নিরাপদে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল মেক্সিকো। কিন্তু দূতাবাসে প্রবেশ করে গ্লাসকে গ্রেপ্তার করেছে ইকুয়েডরের বিশেষ বাহিনী।

এই অভিযানের আগে এক বিবৃতিতে ইকুয়েডরের সরকার বলেছিল, এটি একটি সার্বভৌম দেশ। এখানে কোনো অপরাধীকে মুক্ত থাকতে দেব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত