কাজু না চিনাবাদাম কোনটায় উপকার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৫ এএম

আমরা কমবেশি নানা ধরনের বাদাম খেয়ে থাকি।  এর মধ্যে কোন বাদাম খেলে বেশি উপকার পাওয়া যায় বা পুষ্টিগুণ বেশি, অনেকেই জানি না। জেনে নিতে পারেন কাজুবাদাম না চিনাবাদাম কোনটা খাবেন। কাজুবাদাম খেতে অনেক সুস্বাদু। ১০০ গ্রাম কাজু থেকে মোটামুটি ৫৪৫ ক্যালরি পাওয়া যায়। তাই দেহে এনার্জির ঘাটতি দূর করতে কাজুবাদাম খেতে পারেন। নিয়মিত এই বাদাম খেলে শরীরে খারাপ কোলেস্টেরলও কমে যায়। এমনকি হার্টের সমস্যাও থাকে না। সেই সঙ্গে ডায়াবেটিস এবং স্ট্রোকের মতো অসুখ প্রতিরোধে কাজুবাদাম বেশ উপকারী। অন্যদিকে চিনাবাদামে রয়েছে বোয়োটিন, কপার, নিয়াসিন, ফোলেট, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই, থিয়ামিন, ফসফরাস থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। তাই নিয়মিত চিনাবাদাম খেলে দেহে পুষ্টির ঘাটতি অনেকটাই মিটিয়ে ফেলা যায়। এই বাদাম নিয়মিত খেলে হার্টও থাকবে সুস্থ। সেই সঙ্গে ডায়াবেটিকস রোগীর সুগারও নিয়ন্ত্রণে থাকবে।

উপকারিতা

১০০ গ্রাম কাজুতে যেখানে ২৪ গ্রাম প্রোটিন থাকে, সেখানে সমপরিমাণ চিনাবাদামে থাকে ২৬ গ্রাম প্রোটিন। চিনাবাদামের তুলনায় কাজুবাদামে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটও কিছুটা বেশি পরিমাণে রয়েছে। তাই এই দুই বাদামের মধ্যে পুষ্টিগুণের বিচারে চিনাবাদামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পুষ্টিবিদরা।

কতটা খাওয়া উচিত?

চিনাবাদাম ভেজে না খেয়ে তা কাঁচা অবস্থায় গোটা রাত ভিজিয়ে রাখুন। তারপর পরেরদিন সকালে ঘুম থেকে উঠে ৪ থেকে ৫টি কাঁচা বাদাম খেয়ে নিন। প্রতিদিন কাজুবাদাম খেতে চাইলে দিনে দুটির বেশি খাওয়া চলবে না। এই দুই ধরনের বাদামে প্রচুর পরিমাণে ক্যালরি আছে। তাই কাজুবাদাম বা চিনাবাদাম বেশি পরিমাণে খেলেই বাড়তে পারে ওজন। এমনকি এ কারণে দেহের অন্যান্য ক্ষতি হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই নিয়ম মেনেই খেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত