সিঙ্গাপুরে উড়াল দিলেন মিম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম

এবার ঈদে অনেক সিনেমা মুক্তি পেলেও সেখানে নেই বিদ্যা সিনহা মিম। পরাণ সিনেমার পর সে অর্থে নতুন কোন সিনেমায় পাওয়া যায়নি তাকে। অন্যান্য নায়িকাদের এখন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকলেও নেই মিম। 

আর এই ঈদের ছুটিতে নায়িকা পাড়ি জমালেন সিঙ্গাপুরে। শুক্রবার রাতের একটি ফ্লাইটে পরিবারের ১১ সদস্য নিয়ে দেশ ছাড়েন তিনি। এবারের ঈদে তার কোন সিনেমা মুক্তি পাচ্ছে না, এ সময় ব্যস্ততাও নেই। তাই পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন বলে জানান নায়িকা।

মিম বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী।
তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন- চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’
 
মিম জানান, এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে। আগামী ১৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত