জিমেইলে পুরনো ইমেইল যুক্ত করবেন যেভাবে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:২৪ এএম

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে প্রতিদিন একাধিক ইমেইল দেওয়া-নেওয়ার দরকার পড়ে। কাজের প্রয়োজনে কখনো কখনো পুরনো ইমেইলের তথ্য ব্যবহার করতে হয়। পুরনো তথ্য নতুন ইমেইলে যোগ করে পাঠাতে হয়। তবে মেইল আদান-প্রদানের সংখ্যা বেশি হলে প্রয়োজনের সময় পুরনো ইমেইলটি খুঁজে পেতে বেশ সমস্যা হয় প্রাপকের। ফলে পুরনো তথ্য ঠিকভাবে জানা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে জিমেইলে চাইলেই নতুন ইমেইলের সঙ্গে পুরনো ইমেইলটি অ্যাটাচমেন্ট হিসেবে যুক্ত করতে পারেন। নতুন ইমেইলের সঙ্গে পুরনো ইমেইল যুক্ত করার জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করে পুরনো ইমেইলটি খুঁজে নিয়ে তারপর খুলতে হবে। এরপর ‘মোর’ অপশনে ক্লিক করে ‘ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট’ নির্বাচন করতে হবে। এবার প্রাপকের ইমেইল ঠিকানা লিখে নতুন একটি ইমেইল লিখতে হবে। এবার সেন্ড অপশনে ক্লিক করলেই নতুন ইমেইলের সঙ্গে পুরনো ইমেইলটি যুক্ত হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত