ঈদ ও নববর্ষ

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত টানা ৬দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম চালু থাকবে ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৬দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন, হিলি কাস্টমস, স্থলবন্দর, আমদানি রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত

করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ঈদ ও নববর্ষ উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনো বন্ধ নেই। যথারীতি ওই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিনের ন্যায় সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীরা দুদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত