মোটরসাইকেলে বাড়ি যাওয়া হলো রনির

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:০৩ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। শ্রীনগরের ষোলঘর এক্সপ্রেসওয়েতে আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। হাঁসাড় হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়া মুখী আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। পরে রাস্তার রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে চালক মারা যায়। সাথে থাকা আরোহী গুরুত্ব আহত হন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে চালককে উদ্ধার করি। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই মারা যায় চালকটি। মোটরসাইকেল আরোহী মো. আলমগীর (৫০) গুরুত্ব আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি এখন সুস্থতাবোধক করেন।

তিনি আরও জানান, নিহত রনি খুলনার রামপালের কাদির খোলা গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে নিহত স্বজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত