হবিগঞ্জে চিপস ফ্যাক্টরিতে আগুন

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) বিকেলে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, বিকেল ৪টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের সূত্রপাত ও কেউ মারা গেছেন কি না এই মুহূর্তে বলতে পারছি না। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে।

প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে রাজি হননি। তিনি বলেন, ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে আর কিছু বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত