যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত : বিবিসি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

ইউক্রেনের সঙ্গে চলতি যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা বলছে, সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি রাশিয়ান, মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে মৃত্যু সংখ্যা হিসাব করছে।

বিবিসির প্রতিবেদন বলছে, কবরস্থান, বিবিসির নিজস্ব প্রতিবেদন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উৎসের তথ্য পর্যালোচনা করে এই সংখ্যা নির্ণয় করা হয়েছে। দুই বছরে রুশ সেনা নিহত ৫০ হাজার হয়েছে। প্রথম ১২ মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে, তার চেয়ে পরের ১২ মাসে ২৫ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত