ইসলামী ব্যাংক বাংলাদেশ মোহর আদায়ের সংস্কৃতি চালু রাখতে ও আরও সহজ করতে মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। সমাজের সর্বস্তরের মুসলিম জনসাধারণ বিশেষত পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী তাদের সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তিতে টাকা জমা দিয়ে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। মাসিক কিস্তি ৫০০ থেকে ৫,০০০ টাকার কিস্তিতে ৫ বছর ও ১০ বছর মেয়াদি এ হিসাব পরিচালনাকারী হিসেবে ভূমিকা পালন করবে স্বামী বা বিবাহে-ইচ্ছুক পুরুষ। ইতিমধ্যে প্রায় ৩৩ হাজার গ্রাহক ইসলামী ব্যাংকে মোহর অ্যাকাউন্ট খুলেছেন।
বাংলাদেশের যেকোনো বৈধ নাগরিক তার জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের ২ কপি ছবি, স্ত্রীর ২ কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) ও নমিনির এক কপি ছবি নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্টে মোহর অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপস সেলফিনের মাধ্যমেও এই অ্যাকাউন্ট খোলা যায়। অন্য শাখা, উপশাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে অনলাইনের মাধ্যমে কিস্তির টাকা জমা দেওয়া যায়। বিজ্ঞপ্তি
