মালদ্বীপ

সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের সাজা বাতিল

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের কারাদ-াদেশ বাতিল করেছেন দেশটির হাইকোর্ট। ইয়ামিন দুর্নীতির অভিযোগে ১১ বছরের কারাদন্ড ভোগ করছিলেন। গত বৃহস্পতিবার আদালত জানায়, ২০২২ সালে ইয়ামিনকে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সাজা দেওয়া হয়েছে তা অসচ্ছ। পরে আদালত নতুন করে বিচার শুরুর নির্দেশ দেন। 

আবদুল্লাহ ইয়ামিনের সাজা বাতিল করার নির্দেশ দিয়ে মালদ্বীপের হাইকোর্টের বিচারক হাসান শাফিউ বলেন, ‘নিম্ন আদালতের আদেশ স্বচ্ছ নয়।’ দেশটিতে আগামীকাল রবিবার আইনসভা নির্বাচন হবে।

আবদুল্লাহ ইয়ামিন মালদ্বীপের ক্ষমতায় ছিলেন ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত। ওই সময় তিনি চীনঘেঁষা নীতি গ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও চীনপন্থি নেতা হিসেবে পরিচিত। ইয়ামিনের রাজনৈতিক শিষ্য হচ্ছেন মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পরই ইয়ামিনকে কারাগার থেকে বাড়িতে গৃহবন্দি করা হয়।

ক্ষমতায় থাকাকালে তিনি চীনা বিনিয়োগ গ্রহণ করে দেশে ব্যাপক অবকাঠামো নির্মাণকাজে মনযোগী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত