ফ্রিতে গুগলের কোর্স

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ এএম

তথ্যপ্রযুক্তির যুগে নতুন নতুন প্রযুক্তি নিয়ন্ত্রণ করে বাজারকে। কাজের বাজারে নিজেকে যোগ্য করে তুলতে নতুন প্রযুক্তির বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। কিন্তু সবার ক্ষেত্রে নামিদামি প্রতিষ্ঠান থেকে কোর্স করা সম্ভব হয় না। কিন্তু অনেকেই নতুন প্রযুক্তির ব্যাপারে শিখতে চান। তাদের জন্য দারুণ সুযোগ এনেছে গুগল। এই প্রতিবেদনে আমরা এ রকমই পাঁচটি কোর্সের উল্লেখ করব। যে কোর্সগুলো গুগল থেকে আপনি করতে পারবেন একেবারে বিনামূল্যে। কোর্সের পর এ সংক্রান্ত শংসাপত্রও প্রদান করবে গুগল।

ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটর :  ওয়ার্কস্পেস অ্যাডমিনিস্ট্রেটরের ফ্রি কোর্স করাচ্ছে গুগল। নিজের সংস্থাকে কীভাবে স্প্যাম এবং ম্যালওয়ার থেকে রক্ষা করবেন তা শিখতে পারবেন এই কোর্স থেকে। তথ্য এবং ইউজারদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিও শেখা যাবে। পাশাপাশি গুগলের জি স্যুট সম্পর্কেও বিস্তারিত জ্ঞান লাভ করা যাবে এই কোর্স থেকে।

আইটি অটোমেশন উইথ পাইথন : ডেটা অ্যানালিসিসের জন্য পাইথনের ব্যবহার হচ্ছে গোটা বিশ্বে। এই মুহূর্তে পাইথন অন্যতম শক্তিশালী মাধ্যম। অটোমেশনের বিভিন্ন কাজ কীভাবে পাইথনের মাধ্যমে করা সম্ভব তা শেখা যাবে গুগলের এই কোর্স থেকে। এরঃ এবং এরঃঐঁন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই কোর্স করলে।

ডিডিটাল মার্কেটিং : ডিডিটাল মার্কেটিংয়ের চাহিদা এখন তুঙ্গে রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে জ্ঞান থাকলে প্রচুর চাকরির সুযোগ চলে আসতে পারে আপনার সামনে। সেই সংক্রান্ত বিষয়ে জানতে করতেই হবে এই কোর্স।

গুগল এআই :  গুগল এআই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন তথ্যপ্রযুক্তির দুনিয়ায় সব থেকে আলোচিত বিষয়। গুগল এই কোর্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত বিশদে জানতে পারবেন আপনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত