ছেলের মোটরসাইকেলেই প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ এএম

সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় পিতাপুত্রসহ ৩ জন নিহত হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুপুরে বাইপাস সড়কে এক যুবক ও রাতে আগরদাড়ীতে পিতা-পুত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা ৪০ মিনিটের দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৫৮) ও তার ছেলে আজিজুর রহমান (২৭)।

বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো: মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বৈকারি এলাকার হাফিজুল ইসলাম বুলু ঢাকা থেকে ফিরে কদমতলা মোড়ে নামেন এবং তার ছেলেকে ফোন দিয়ে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজের বাড়ি বৈকারীর দিকে যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম আরও জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে নিয়ে আসার জন্য পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। এছাড়া একই এলাকার বাইপাস সড়কে দুপুরে তালা উপজেলার কুমিরা এলাকার প্রভাস মাস্টারের ছেলে রাজন মোহন দাস দ্রুত গতিতে মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাওয়ার পথে শহরের বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত