স্পেন

প্রধানমন্ত্রীর পদত্যাগ ঠেকাতে বিক্ষোভ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছেন। গত শনিবার রাজধানী মাদ্রিদে এ বিক্ষোভ শুরু হয়। সানচেজের স্ত্রী একটি দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়ার পর ডানপন্থি রাজনীতিকরা তাকে ক্রমাগত পদ ছাড়ার আহ্বান জানাচ্ছিলেন।

আদালত পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমোদন দেয়। এরপর গত বুধবার বামপন্থি মনোভাবাপন্ন শাসক সানচেজ বলেন, তিনি পদত্যাগের কথা ভাবছেন এবং এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তিনি সরকারি দায়িত্ব পালনে বিরত থাকবেন।

এর পরই সানচেজের সোশ্যালিস্ট পার্টির কয়েক হাজার সমর্থক জড়ো হন রাজধানীতে দলীয় দপ্তরের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত