ফেসবুকের ছবি ভিডিও গুগলে নেওয়ার সুযোগ

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:০৯ এএম

ছবি এবং ভিডিও গুগল ফটোসে সংরক্ষণ করার সুবিধা বাড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। ধীরে ধীরে অন্য দেশের ব্যবহারকারীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।  ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিলেও যারা স্মৃতি ধরে রাখতে চান তাদের জন্য এই সুবিধাটি বেশ কাজে দেবে।

যেভাবে নিতে হবে

ফেসবুকের সেটিংস অপশনে গিয়ে স্ক্রিনের বাঁদিকে ‘Your Facebook Information ’ নামের একটি অপশন পাওয়া যাবে। এখানে ‘Transfer a copy of your photos and videos’ অপশন থাকবে। সেখানে ক্লিক করে পাসওয়ার্ড বসাতে হবে। এটি করতে হলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।  ফেসবুক এই টুলস গত মার্চে ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্য এবং লাতিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকায় আপডেট করে। এরপর ২০ ফেব্রুয়ারি জানানো হয়, এই অঞ্চলের দেশগুলোর কয়েকটি দেশে ধীরে ধীরে টুলসটি দেওয়া হবে। ‘আমরা বিশ্বাস করি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ডেটা শেয়ার করার ফলে একটি থেকে আরেকটিতে যাওয়া সহজ হবে’ জানিয়ে ফেসবুক বিবৃতিতে বলেছে, ‘ডেটা শেয়ারের এই নীতি আমরা অনুসরণ করে যেতে চাই।’  ফেসবুক ইঙ্গিত দিয়েছে, এখন শুধুমাত্র গুগল ফটোসে ডেটা শেয়ার করা গেলেও ভবিষ্যতে অন্য মাধ্যমেও যাবে। কেন ফেসবুকের এই উদ্বেগ ব্যক্তিগত তথ্য ‘অবৈধভাবে’ ব্যবহার করে ফেসবুক আগে যেকেলেঙ্কারিতে জড়িয়েছিল, তার থেকে মুক্তি পেতে অন্য মাধ্যমে ডেটা শেয়ারের অনুমতি দিচ্ছে ফেসবুক। কিছুটা হলেও তাদের কার্যক্রমে স্বচ্ছতা আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত