পটিয়ায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৩ মে ২০২৪, ১১:৫০ পিএম

পটিয়া-চট্টগ্রাম আরকান সড়কের মিলিটারিপুলে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সিএনজি চালকের নাম মো. ওসমান গনি (৪০)। শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়া-বোয়ালখালী আরকান সংযোগ সড়কের মিলিটারিপুলের পটিয়া অংশে এ দুর্ঘটনাটি ঘটে।  

এদিকে, নিহত ওসমান গনি পটিয়া উপজেলা  হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই আদমপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক ওসমান গনি দুজন যাত্রী নিয়ে মিলিটারিপুল থেকে পটিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মিলিটারিপুল ব্রিজ থেকে নামতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালক ওসমান গনিকে গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসকেরা। অন্য অটোরিকশার চালক মাসুম গুরুতর আহত হন। তাকে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুই যাত্রী আহতবস্থায় ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য অন্যত্রে চলে যায়। 

হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এয়াকুব আলী বলেন, নিহত ওসমান গনীর লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানের সব প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়িতে আনা হবে। 

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, আরকান সড়কের মিলিটারিপুল এলাকার দুটি সিএনজির মুখোমুখি সংর্ঘষে এক সিএনজি চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত আরেকটি সিএনজি চলে গেছে। অপর সিএনজিটি কালারপুল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের পরিবারের কেউ যদি কোনো লিখিত অভিযোগ দেন এ ঘটনায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত