ভিক্ষুকের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট : ০৬ মে ২০২৪, ০১:৩৪ এএম

পটুয়াখালীর বাউফলে ভিক্ষুক রুশিয়া বেগমের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রুশিয়া বেগম (৪০) পৈতৃক সম্পত্তিতে ঘর তুলে ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। কয়েক মাস ধরে ওই সম্পত্তি নিজের দাবি করে আসছেন রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান (২২)।

শনিবার রাত দেড়টার দিকে হাসানের নেতৃত্বে জহিরুল, আবদুল লিটন, জাকিয়া, সাঈদ, জাহিদুল আতিকসহ ১০-১২ জন হামলা চালিয়ে ঘরটি  গুঁড়িয়ে দেওয়ার সময় ঘরের মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন রুশিয়া।

রুশিয়া বেগম বলেন, ‘আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, আজকে (শনিবার রাতে) আমার ঘরটি ভেঙে ফেলেছে। আমি ও আমার স্বামী ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি।’ অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘রাতে কে বা কারা ঘরটি ভেঙেছে আমরা জানি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত