ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ তারু মিয়া হত্যাকান্ডের রহস্য উন্মোচনের দাবি করেছে সদর থানার পুলিশ। স্ত্রী-কন্যার হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন ওই ব্যক্তি। হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন নিহতের স্ত্রী, মেয়ে ও ভাড়াটিয়া খুনি।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল প্রতিদিনের মতো বাজার থেকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন বৃদ্ধ তারু মিয়া। এরপর তিনি নিখোঁজ হন বলে জানান পরিবারের সদস্যরা। ২৭ এপ্রিল বড়হাটি গ্রামের তারু মিয়ার বাড়ির পাশের ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় ২৮ এপ্রিল তারু মিয়ার ছেলে জুবাইদ মিয়া অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এরপরই পুলিশ তদন্ত শুরু করে।
