যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ৩ জন গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:৪৭ এএম

যানবাহনে অবৈধভাবে চাঁদা তোলার সময় রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ২ হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় তিন পরিবহন চাঁদাবাজকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কিছুদিন ধরে তারা রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত