ভোট কারচুপির অভিযোগে এনে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:২৮ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে  ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমি বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন।

সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে তিনি বলেন, চর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভোট কারচুপি হয়েছে। কোন কোন কেন্দ্রে জোরপূর্বক ভোট নেয়া হয়েছে। বিষয়টি রিটানিং কর্মকর্তাকে অভিযোগ দিয়েও কাজ হয়নি। তাই আমি নির্বাচন বর্জন করার ঘোষণা দিলাম। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার সকাল ৮টায় গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। দুই উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রে একটানা বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এর মধ্যে সাঘাটা উপজেলায় ভোট কেন্দ্র ১০৩টি এবং ফুলছড়ি উপজেলায় ভোট কেন্দ্র ৬০টি। 

রিটানিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান, ইতিমধ্যে সাঘাটায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম সামশীল আরেফিন। তিনি বলেন, এ উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৭শত ১২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত