সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ৫১৫ হজযাত্রী

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৩৫ এএম

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৫১৫ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (১৩ মে) দিবাগত রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ১১ হাজার ৭৬৮ জন।

বাংলাদেশ থেকে ৩৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৩টি, সৌদি এয়ারলাইনসের ৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৭টি ফ্লাইট পরিচালনা করে।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত