লাফার্জহোলসিম বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও ও পরিচালক ইকবাল চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডাররা।

তা ছাড়া সভায় লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের জন্য প্রস্তাবিত ৫০ শতাংশ নগদ লভ্যাংশ; দেশের আইন অনুযায়ী কোম্পানির নাম লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি করা এবং কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন পরিবর্তনসহ সব আলোচ্যসূচি অনুমোদন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত