বিজয়নগরে ৬০ কেজি গাঁজা উদ্ধার 

আপডেট : ১৫ মে ২০২৪, ১১:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মে) ভোর রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগিদয়া গ্রামের একটি কাচা রাস্তা থেকে ৬০ কেজি গাঁজা করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে উপজেলার বাগদিয়া গ্রামে মাদক উদ্ধারে অভিযান চালান বিজয়নগর থানার এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগদিয়া  এলাকার  আগুন বাড়ীর পাশে কাচা রাস্তার উপর ৬০ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় মতি মিয়া (৩০), জলফু মিয়া (৪৬) সহ অজ্ঞাত ২-৩ জন মাদক কারবারি। পরে পুলিশ গিয়ে সেই গাঁজা উদ্ধার করেন। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো: আসাদুল ইসলাম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিজয়নগর থানার মামলার প্রস্তুতি চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত