খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:১৫ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগে কর্মসূচির ডিলার মাজেদ ও ট্যাগ অফিসার মিজানুর রহমানকে শোকজ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। গত ৫ মে দেশ রূপান্তরে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সেদিনই তাদের শোকজ করা হয়।

‘মৃত ব্যক্তি-প্রবাসীর নামে চাল তুলছেন ডিলার’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদে বলা হয়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে মৃত ব্যক্তির নামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করেন ডিলার। ইউনিয়নের অনেক বাসিন্দার অজান্তে তাদের নামে কার্ড বানিয়ে নিয়মিত চাল তোলা হচ্ছে। প্রবাসী ব্যক্তির নামেও রয়েছে কার্ড। পুরুষের কার্ডে রয়েছে নারীর ছবি। এ রকম বিভিন্নভাবে ভুয়া কার্ড তৈরি করে সরকারি চাল আত্মসাৎ করা হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনিয়মের বিষয়টি আমাদের নজরে আসে। আমরা সঙ্গে সঙ্গে ডিলার ও ট্যাগ অফিসারকে শোকজ করি। তাদের তিন কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট ব্যাখ্যাসহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডিলার ১৯ মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত