ঈশ্বরদীতে প্রার্থীর খিচুড়ি জব্দ, আ.লীগ নেতাকে জরিমানা

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:১৭ এএম

উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদীতে ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। গতকাল শুক্রবার বিকেলে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য খিচুড়ি রান্না করার দায়ে তার সমর্থক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সমাবেশে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন খান অভিযান পরিচালনা করেন। এ সময় সাত পাতিল খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত