গ্রিন ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যের যোগদান

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৫৫ এএম

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। গত বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারপারসনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত