চমক দেখিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সামোয়া। নারী-পুরুষ মিলিয়ে জাতীয় বা বয়সভিত্তিক ক্রিকেটে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া।
পূর্ব এশিয়া-ফ্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে সেরা হয়ে ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো সামোয়া।
ইন্দোনেশিয়ায় বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ছয় ম্যাচের মধ্যে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি হারে তারা।
