গাজায় এক দিনে নিহত আরও ১০৬, মৃত বেড়ে ৩৫৫৬২

আপডেট : ২০ মে ২০২৪, ১১:০১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৬২ জনে পৌঁছেছে। সোমবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ৭৯ হাজার ৬৫২ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ জন ইসরায়েলি নিহত হয়। জিম্মি হয় আরও অনেকে। এরপর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত