কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। সেই ফ্ল্যাটে এখনো লেগে রয়েছে রক্তের মতো দাগ। গ্লাভসের খালি প্যাকেটও পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের ঘর থেকে। ফ্ল্যাট থেকে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, এমপি আনার হত্যার ঘটনার তদন্ত করছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বৃহস্পতিবার আবার তারা নিউটাউনের আবাসনে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই গ্লাভসের একটি প্যাকেট পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে প্যাকেটের মধ্যে গ্লাভ্স ছিল না। কেন ওই ঘরে গ্লাভসের প্রয়োজন পড়ল, সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অপরাধের প্রমাণ লুকোতেই গ্লাভস ব্যবহার করা হয়েছিল।
তবে শুধু গ্লাভসের প্যাকেট নয়, ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রক্তের মতোই কিছু দাগও মিলেছে। সূত্রের খবর, ফ্ল্যাটের দরজার পাশে, খাটের কোণে দাগ রয়ে গিয়েছে এখনও। তবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় দাগ রক্তের কি না, তা নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। তা পরীক্ষা করে দেখা হবে। যদিও প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, সেগুলো রক্তের দাগই।
গত ১২ মে বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন এমপি আনার। বরাহনগরে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন তিনি। সেখান থেকে দুদিন পরে নিখোঁজ হয়ে যান তিনি।
‘এমপি আনারের হাড়-মাংস আলাদা করে মসলা মিশিয়ে ব্যাগে ভরা হয়’
এমপি আনার হত্যার তদন্তে ভারতীয় পুলিশ দল ঢাকায় 