বিভিন্ন জেলা শহর থেকে ঢাকা ও ঢাকা থেকে বিভিন্ন শহরতলী জেলায় একধরনের ট্রেন চলাচল করে। যা মূলত কমিউটার হিসেবে পরিচিত। তবে লোক মুখে শোনা যায় সেই ট্রেনের নাম কম্পিউটার হিসেবে। তবে কিভাবে কমিউটার ট্রেন কম্পিউটার হলো তা এক অন্যরকরম গল্প।
এক মুখের ভাষা অন্য মুখে গেলে তার পরিবর্তন হয়ে যায় যা মূলত ভাষার কারণে। আর অঞ্চলভেদে এই পরিবর্তনের কারণের ট্রেনের নাম পালটে হয়ে গেছে কম্পিউটার। তবে প্রাতিষ্ঠানিক ভাবে প্রকৃত নাম রয়েছে কমিউটার হিসেবে।
ঢাকা থেকে জামালপুরগামী যাত্রী শেখ সুলতান। তিনি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাবেন জামালপুর কমিউটারে করে। তবে তিনি বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য অনুযায়ী ট্রেনের নাম জামালপুর কম্পিউটার।
এ রকম একাধিক অঞ্চলে চলা কমিউটার ট্রেনের যাত্রীর সঙ্গে কথা বলেও ধরা পরে একই চিত্র। তারাও কমিউটারকে বলছেন কম্পিউটার। তবে সচেতনও রয়েছেন কেউ কেউ।
মো. ইফতেখার উদ্দিন। পেশায় শিক্ষক। তিনি বলছেন আমরা সকলেই কমিউটারকে কম্পিউটার বলি। নাহলে অনেক সময় অনেকে চেনে না। তাই সঠিক শব্দ জেনেও কম্পিউটার বলতে হয়। মূলত উচ্চারণের কারণে পালটে গেছে শব্দ।
তবে এমন বলাবলি নিয়ে একটু হেসে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার দেশ রূপান্তরকে বলেন, আঞ্চলিক ভাষা ও সঠিক না জানাসহ প্রান্তিক জনগোষ্ঠীর মুখে মুখে ছড়িয়ে যাওয়ায় কমিউটার ট্রেনের নাম হয়ে গেছে কম্পিউটার। আমরা সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গায় লিখে চেষ্টা করছি কিভাবে সঠিক নামটি সকলকে জানানো যায়।
মোহামেডান ২৫১ রানে, রূপালির ১০ উইকেটের জয়
ইসরায়েলকে ‘ত্যাগ করে’ ফিলিস্তিনে দূতাবাস খুলছে কলম্বিয়া